মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : পিতা কর্তৃক তার অকুমারী বা কুমারী বালেগা মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া।
৬৩। আবু লুবাবা ইবন আব্দুল মুনযির আনসারী (রা)-এর পৌত্র হাজ্জাজ ইব্‌ন সাইব থেকে বর্ণিত তাঁর দাদী উম্মু সায়িব খুনাস বিনতে খিযাম ইবন খালিদ হযরত (রা) আবু লুবাবা (রা)-এর পূর্বে জনৈক ব্যক্তির স্ত্রী ছিলেন। তার মৃত্যুতে তিনি বিধবা হন। তাঁর পিতা তাঁকে খাযরাজ বংশের শাখা আমর ইবন আউফ গোত্রীয় খিযাম ইবন খালিদ (রা) নামের জনৈক ব্যক্তির সাথে বিয়ে দেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং তিনি আবূ লুবাবা (রা)-কে বিয়ে করতে আগ্রহী ছিলেন। তাঁর পিতা তার মত অগ্রাহ্য করলেন এবং আউফ গোত্রীয়কে গ্রহণ করে নেওয়ার জন্য তাকে বাধ্য করলেন। শেষে বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে পেশ করা হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে তার বিয়ের বিষয় অধিকতর হকদার। তাই তুমি তার ইচ্ছানুযায়ী তাঁকে বিয়ে দাও। সুতরাং 'আওফীর সংগে তার বিবাহ বাতিল করা হল। অতঃপর আবু লুবাবা (রা)-কে বিয়ে করলেন, যার ঔরসে তিনি সায়িব ইবন আবু লুবাবা (রা)-এর জন্ম দিলেন।
(বায়হাকী আহমদের মতে ইবন ইসহাকের বর্ণনাসূত্রে হাদীসটি মুরসালরূপে বর্ণনা করেছেন। হাদীসটির সনদ উত্তম। বুখারী, আহমদ এবং অন্যরা হাদীসটিকে একাধিক বর্ণনা সূত্রে মুসনাদ হাদীসরূপে বর্ণনা করেছেন। পরবর্তী হাদীসটি তার একটি।)
كتاب النكاح
باب ما جاء فى تزويح الاب بنته الثيب أو البكر البالغ بغير رضاها
عن حجاج بن السائب (7) ابن أبى لبابة بن عبد المنذر الانصارى أن جدته أم السائب خناس (8) بنت خذام بن خالد كانت عند رجل قبل أبى لبابة تأيّمت منه فزوّجها أبوها خذام بن خالد رجلا من بنى عمرو بن عوف بن الخزرج فأبت الا أن تحط الى أبى لبابة (9) وأبى أبوها الا أن يلزمها العوفى حتى ارتفع أمرها الى رسول الله صلى الله عليه وسلم، فقال رسول الله صلى الله عليه وسلم، هى أولى بأمرها فألحقها بهواها، قال فانتزعت من العوفى (10) وتزوجت أبا لبابة فولدت له أبا السائب بن أبي لبابة
tahqiqতাহকীক:তাহকীক চলমান