মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মেয়েদের বিয়েতে তাদের মায়ের অনুমতি গ্রহণ
৬১। ইবরাহীম ইবন সালিহ (র) থেকে বর্ণিত, সালিহ (রা) নুয়াঈম ইবন নাহহাম নামে পরিচিত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নাম সালিহ রাখেন। তিনি তাঁর ছেলে ইবরাহীম (র)-কে অবহিত করেন যে, আব্দুল্লাহ ইবন উমর (রা) উমর ইবন খাত্তাব (রা)-কে বললেন, আপনি আমার জন্য সালিহ (রা)- এর মেয়ের বিয়ের প্রস্তাব দিন। তিনি বললেন, তাঁর কয়েকজন এতীম আছে, তিনি তাদের উপর আমাদেরকে অগ্রাধিকার দিবেন না। তিনি বলেন, আব্দুল্লাহ (রা) তাঁর চাচা যাঈদ ইবন খাত্তাব (রা)-এর কাছে গেলেন, যেন তিনি তাঁর জন্য সালিহ (রা)-এর মেয়ের বিয়ের প্রস্তাব দেন। যাঈদ (রা) সালিহ (রা)-এর কাছে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবন উমর (রা) আমাকে আপনার কাছে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়ার জন্য পাঠিয়েছেন। তিনি বললেন, আমার কয়েকজন এতীম আছে। আমি আমার নিকটতাত্মীয় এতীমদেরকে অপমানিত করে আপনাদেরকে সম্মানিত করতে পারি না। আমি আপনাদেরকে সাক্ষ্য বানাচ্ছি যে, আমি তাকে (আমার মেয়েকে) আমার অমুক এতীমের সাথে বিয়ে দিয়েছি। অন্যদিকে তার মায়ের আগ্রহ ছিল আব্দুল্লাহ ইবন উমর (রা)-এর দিকে। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আব্দুল্লাহ ইবন উমর (রা) আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আর তার পিতা তার অনুমতি ছাড়াই তার ক্রোড়ে প্রতিপালিত এতীমের কাছে বিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) সালিহ (রা)-এর কাছে লোক পাঠালেন। তিনি তাঁর কাছে উপস্থিত হলে তাঁকে বললেন, তুমি তোমার মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে দিয়েছ? তিনি বললেন, হাঁ। তিনি বললেন, তোমরা মহিলাদের বিয়ের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করবে। তাঁর মেয়ে কুমারী ছিল। সালিহ (রা) বললেন, আমি তাকে আমার ক্রোড়ে পালিত একজন এতীমের সাথে বিয়ে দিয়েছি ইবন উমর (রা)-এর প্রস্তাবিত মহরানার বিনিময়েই। কেননা আমার মালে এতীমটির প্রাপ্যও সেই পরিমাণ।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি এভাবে পাইনি। হাদীসটির সনদ দূর্বল।)
كتاب النكاح
باب استئمار النساء فى بناتهن
حدّثنا يونس بن محمد ثنا ليث عن يزيد بن أبى حبيب (عن ابراهيم بن صالح) (4) واسمه الذى يعرف به نعيم بن النحام وكان رسول الله صلى الله عليه وسلم سماه صالحا (5) أخبره ان عبد الله بن عمر قال لعمر ابن الخطاب اخطب على ابنة صالح، فقال ان له يتامى ولم يكن ليؤثرنا عليهم، قال فانطلق عبد الله إلى عمه زيد بن الخطاب ليخطب فانطلق زيد إلى صالح فقال ان عبد الله بن عمر أرسلنى إليك يخطب ابنتك فقال لى يتامى ولم أكن لأترب (6) لحمى وأرفع لحمكم أشهدكم أنى قد أنكحتها فلانا (7) وكان هوى أمها الى عبد الله بن عمر فأتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا نبي الله خطب عبد الله بن عمر ابنتى فأنكحها أبوها يتيما فى حجره ولم يؤامرها فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى صالح فقال أنكحت ابنتك ولم تؤامرها؟ فقال نعم، فقال اشيروا (1) على النساء فى أنفسهن وهى بكر فقال صالح فانما فعلت هذا لما يصدقها ابن عمر (2) فان له فى مالى مثل ما أعطاها
tahqiqতাহকীক:তাহকীক চলমান