মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : অভিভাবকের অনুমতি ছাড়া কোন নারীর বিয়ে গ্রহণযোগ্য নয়। আর মনিবের অনুমতি ছাড়া গোলামের বিয়ে প্রসঙ্গ।
৪৮। উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি দু'জন অভিভাবক একজন মহিলাকে দু'জন পুরুষের কাছে বিয়ে দেয়, তবে প্রথম যার সাথে বিয়ে হয়েছে সে তার স্ত্রী। আর যদি কোন বিক্রেতা দু'জন ক্রেতার কাছে কোন পণ্য বিক্রয় করে, তাহলে তাদের মধ্যে যে প্রথমে তা ক্রয় করেছে সে তা পাবে।
(বায়হাকী হাদীসটিকে উকবা (রা) থেকে বর্ণনা করে বলেছেন, যাঁরা হাদীসটিকে সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণনা করেছেন তাঁদের বর্ণনা সহীহ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাকিম, বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী হাদীসটিকে হাসানের বর্ণনাসূত্রে সামুরাহ ইবন জুনদুব (রা) থেকে বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। ইমাম আহমদও হাদীসটিকে সামুরাহ (রা) থেকে বর্ণনা করেছেন। ক্রয়-বিক্রয় এবং উপার্জনের পর্বে “যে ব্যক্তি কোন ব্যক্তির পক্ষে পণ্য ক্রয় করে” শীর্ষক পরিচ্ছেদে তা উদ্ধৃত হয়েছে।)
كتاب النكاح
باب لا نكاح إلا بولى وما جاء فى زواج العبد بغير إذن سيده
عن عقبة ابن عامر (6) أن نبى الله صلى الله عليه وسلم قال إذا أنكح الوليان (7) فهو للأول منهما، واذا باع من رجلين فهو للأول منهما قال أبى (8) وقال يونس وإذا باع الرجل بيعا من رجلين
tahqiqতাহকীক:তাহকীক চলমান