মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৮৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: চোরকে লানত করা এবং কত পরিমাণ মাল চুরি করলে তার হাত কাটা হবে সে প্রসঙ্গ

চোরের শরয়ী শাস্তি সংক্রান্ত
২৮৭। আমর (র) তাঁর পিতা শুআয়ব (র) থেকে এবং তিনি তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে ঢালের মূল্য দশ দিরহাম ছিল।
(নাসাঈ, বায়হাকী। হাদীসটির সনদে মুহাম্মদ ইবন ইসহাক নির্ভরযোগ্য বর্ণনাকারী। তবে তিনি মুদাল্লিস। আর তিনি তাঁর উস্তাদ আমর ইবন শুআয়ব থেকে হাদীসটি শুনার কথা স্পষ্ট করে বলেননি। তাই এটি দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد السارق

باب لعن السارق وفى كم تقطع يده
عن عمرو بن شعيب (9) عن أبيه عن جده ان قيمة المجن كان على عهد رسول الله صلى الله عليه وسلم عشرة دراهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান