মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৮৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: চোরকে লানত করা এবং কত পরিমাণ মাল চুরি করলে তার হাত কাটা হবে সে প্রসঙ্গ

চোরের শরয়ী শাস্তি সংক্রান্ত
২৮৫। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি মহিলাদের কামরা থেকে তিন দিরহাম মূল্যের ঢাল চুরি করলে তিনি তার হাত কাটেন।
(আবূ দাউদ, নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد السارق

باب لعن السارق وفى كم تقطع يده
عن ابن عمر (5) عن النبى صلى الله عليه وسلم أنه قطع يد رجل سرق ترسا (6) من صفّة النساء ثمنه ثلاثة دراهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান