মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৮৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: চোরকে লানত করা এবং কত পরিমাণ মাল চুরি করলে তার হাত কাটা হবে সে প্রসঙ্গ

চোরের শরয়ী শাস্তি সংক্রান্ত
২৮৩। ইয়াহইয়া ইবন ইয়াহইয়া গাসসানী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদীনায় আগমন করলাম আর মদীনার গভর্নর আবূ বকর ইবন মুহাম্মদ ইবন আমর ইবন হাযম (র)-এর সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, আমার নিকট জনৈক চোরকে আনা হলে আমার খালা আমরা বিনত আব্দুর রহমান (র) আমার কাছে লোক পাঠালেন যে, তুমি এই ব্যক্তিকে তাড়াতাড়ি শাস্তি দিবে না যতক্ষণ না আমি তোমার কাছে আসি, আর আয়েশা (রা) থেকে চোরের শাস্তি সম্পর্কে যা শুনেছি তা তোমাকে অবহিত করি। তিনি বলেন, তিনি আমার কাছে আসলেন এবং আমাকে অবহিত করলেন যে, তিনি আয়েশা (রা)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা চোরের হাত এক দীনারের চার ভাগের এক ভাগ চুরি করলে কাটবে। আর তোমরা চোরের হাত তা অপেক্ষা কম চুরি করলে কাটবে না। তখন এক দীনানের চার ভাগের এক ভাগ তিন দিরহাম ছিল। আর এক দীনার ছিল বার দিরহাম সমান। তিনি বলেন, তার চুরি করা বস্তুর মূল্য এক দীনারের চার ভাগের এক ভাগের চেয়ে কম ছিল। তাই আমি তার হাত কাটলাম না।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ। মালিক এবং শাফিয়ী ঘটনা উল্লেখ না করে হাদীসটিকে সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। আর বায়হাকী ইমাম আহমদের মত ঘটনা উল্লেখ করে হাদীসটিকে দীর্ঘ বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب حد السارق

باب لعن السارق وفى كم تقطع يده
عن يحيى بن يحيى الغسانى (2) قال قدمت المدينة فلقيت أبا بكر بن محمد بن عمرو بن حزم وهو عامل على المدينة، قال أتيت بسارق فارسلت الىّ خالتى عمرة بنت عبد الرحمن ان لا تعجل فى أمر هذا الرجل حتى آتيك فأخبرك ما سمعت من عائشة فى أمر السارق، قال فأتتنى وأخبرتنى أنها سمعت عائشة تقول قال رسول الله صلى الله عليه وسلم اقطعوا فى ربع الدينار، ولا تقطعوا فيما هو أدنى من ذلك، وكان ربع الدينار يومئذ ثلاثة دراهم، فالدينار اثنى عشر درهما (3)، قال وكانت سرقته دون ربع الدينار فلم أقطعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান