মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৬৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মাহরাম মহিলার সাথে যিনাকারী, পশুর সাথে বলাৎকারকারী ও সমকামী প্রসঙ্গ
২৬৩। বারা ইবন আযিম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা হারিস ইবন আমর (রা) আমার কাছ দিয়ে যাচ্ছিলেন। নবী (ﷺ) তার হাতে যে পতাকা অর্পণ করেছিলেন, সেটি তাঁর কাছে ছিল। আমি তাঁকে বললাম, হে আমার চাচা, নবী (ﷺ) আপনাকে কোথায় পাঠাচ্ছেন? তিনি বললেন, তিনি আমাকে জনৈক ব্যক্তির নিকট যেতে বলেছেন, যে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে। আর তিনি আমাকে আদেশ করেছেন যেন তাকে হত্যা করি।
(আবূ দাউদ, দারিমী, বায়হাকী। ইবন হাযম "মুহাল্লায়" অন্য বর্ণনাসূত্রে হাদীসটিকে বর্ণনা করে বলেছেন। হাদীসটি সহীহ। এর সনদ নির্ভেজাল। তিনি ইমাম আহমদের বর্ণনা সূত্র সম্পর্কে বলেছেন, হুশাইমের বর্ণনা সূত্র গ্রহণযোগ্য নয়,কেননা এর একজন বর্ণনাকারী আশ'আছ ইবন সাউওয়ার দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فيمن وقع على ذات محرم أو أتى بهيمة أو عمل عمل قوم لوط
عن البراء بن عازب (1) قال مر بى عمى الحارث بن عمرو ومعه لواء قد عقده له النبى صلى الله عليه وسلم فقلت له أى عم اين بعثك النبى صلى الله عليه وسلم قال بعثنى إلى رجل تزوج امرأة أبيه (2) فأمرنى أن أضرب عنقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান