মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৪৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: শরীরে কোন অংশ কাটা, যখম করা এবং অন্য কোন ক্ষতি করার রক্তপণ।
১৪৩। আমর তাঁর পিতা শুআয়ব থেকে, শুআয়ব তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মস্তিষ্কের মজ্জার আঘাতে এক তৃতীয়াংশ রক্তপণ অর্থাৎ তেত্রিশটি উট বা তার সমমূল্য পরিমাণ স্বর্ণ বা রৌপ্যমুদ্রা বা গরু বা ছাগল। আর পেটের ভিতরের আঘাতে এক তৃতীয়াংশ রক্তপণ। আর যে আঘাত হাড়ের আবরণ পর্যন্ত পৌঁছে তার রক্তপণ পনেরটি উট। আর যে আঘাতে হাড় প্রকাশ পায় তার রক্তপণ পাঁচটি উট। আর প্রত্যেক দাঁতে দিয়াতও পাঁচটি উট।
(১২৬ নম্বর হাদীসে হাদীসটির সূত্র বর্ণিত হয়েছে।)
(১২৬ নম্বর হাদীসে হাদীসটির সূত্র বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب جامع لدية مادون النفس من الأعضاء والجراح وغير ذلك
عن عمرو بن شعيب (3) عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال فى المأمومة ثلث العقل ثلاث وثلاثون من الإبل أو قيمتها من الذهب أو الورق أو البقر أو الشاة، والجائفة ثلث العقل، والمنقلة خمس عشرة من الإبل، والموضحة خمس من الإبل والأسنان خمس من الإبل