মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৩২
নামাযের অধ্যায়
(আট) বৃষ্টি দেখে যে দু'আ বলবে এবং যা করবে এ প্রাসঙ্গিক পরিচ্ছেদ
(১৭২৯) উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন বৃষ্টি বর্ষিত হতে দেখতেন তখন اللَّهٌمَّ صَيِبًا نَافِعًا বলতেন, হে আল্লাহ! তুমি উপকারী প্রবল ধারার বৃষ্টি দান কর।
(সহীহুল বুখারী, সুনান আন-নাসায়ী, সুনান আল-বাইহাকী।)
(সহীহুল বুখারী, সুনান আন-নাসায়ী, সুনান আল-বাইহাকী।)
كتاب الصلاة
(8) باب ما يقول وما يصنع إذا رأى المطر
(1732) عن عائشة رضي الله عنها أنَّ رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم كان إذا رأى المطر قال اللَّهمَّ صيبًا نافعًا
হাদীসের ব্যাখ্যা:
বৃষ্টিও হচ্ছে এমনি একটি ব্যাপার, যা ধ্বংসেরও কারণ হতে পারে আবার এর দ্বারা সৃষ্টি জগতের কল্যাণও হতে পারে, মৃত প্রকৃতিতে করতে পারে প্রাণের সঞ্চার। এজন্যে যখন বৃষ্টি বর্ষিত হয়, তখন ঈমানদার বান্দাদের উচিত এ বৃষ্টি যেন উপকারী ও রহমতরূপে প্রতিপন্ন হয় সে জন্যে আল্লাহর দরবারে দু'আ করা। রাসূলুল্লাহ ﷺ যখন বৃষ্টির প্রয়োজন বোধ করে তার জন্যে দু'আ করতেন, তখনো তিনি এরূপই দু'আ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)