মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৩০
নামাযের অধ্যায়
(আট) বৃষ্টি দেখে যে দু'আ বলবে এবং যা করবে এ প্রাসঙ্গিক পরিচ্ছেদ
(১৭২৭) আনাস ইবনে মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ)-এর যুগে (একবার) আমাদের উপর বৃষ্টি হলো। তখন রাসূল (ﷺ) (বৃষ্টিতে ভিজার জন্য) তাঁর দেহের কাপড় সরিয়ে দেহ অনাবৃত করে দিলেন। বর্ণনাকারী বলেন, কেহ তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ), আপনি এরূপ করলেন কেন? তিনি বললেন, এ বৃষ্টি এখনই তাঁর রবের হুকুম নিয়ে আসল (বরকত নিয়ে এল)।
(সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আল-বাইহাকী।)
(সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আল-বাইহাকী।)
كتاب الصلاة
(8) باب ما يقول وما يصنع إذا رأى المطر
(1730) عن أنس بن مالكٍ رضي الله عنه قال مطرنا على عهد رسول الله صلى الله عليه وسلم قال فحسر ثوبه حتَّى أصابه المطر، قال فقيل له يا رسول الله لم صنعت هذا؟ قال لأنه حديث عهدٍ بربِّه