মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭২২
নামাযের অধ্যায়
(তিন) জুমু'আর সালাতে দু'আর মাধ্যমে ইস্তেস্কা (বৃষ্টি চাওয়া) এবং সালাত ছাড়া শুধু দু'আর মাধ্যমে ইস্তেস্কা করা
(১৭১৯) গুরাহবিল ইবনুস সিমত বলেন, আমি কা'ব ইবনে মুররা (রা)-কে বললাম, আপনি আমাকে রাসুল (ﷺ) থেকে শ্রুত কোন হাদীস বর্ণনা করুন এবং সতর্কতার সাথে বলুন যেন কম বেশি না হয়। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি তাঁর কাছে জনৈক ব্যক্তি এসে বললেন- হে আল্লাহর রাসুল (ﷺ), আপনি "মুদার" গোত্রের জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন, রাসুল (ﷺ) বললেন, তোমার সাহস তো কম না "মুদার" গোত্রের জন্য দু'আ চাচ্ছ? (মুদার গোত্র মুসলিমদের কষ্ট প্রদান ও বিরোধিতায় কাফিরদের নেতৃত্ব দিত) দু'আ প্রার্থনাকারী ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল (ﷺ), আপনি মুদারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন, তাদের বিরুদ্ধে আপনি দু'আ করেছেন, সে দু'আও আল্লাহ কবুল করেছেন। (ফলে তারা খরাজনিত দুর্ভিক্ষে নিপতিত, সংকটাপন্ন পরীক্ষার মুখোমুখি হয়েছে।) তখন তিনি তাঁর হস্তময় উত্তোলন করে আল্লাহর কাছে এ বলে দু'আ করলেন-
اللَّهمَّ اسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِِيْعًا مَرِيْئًا طَبْقًا غَدْقُا عَاجِلًا غَيْرَ رَائِثٍ، نَافِعًا غَيْرَ ضارٍّ
অর্থাৎ, "হে আল্লাহ! তুমি আমাদের প্রবল বৃষ্টি দান কর, যে বৃষ্টির দ্বারা প্রকৃতি সবুজে ভরে যাবে, পশু-প্রাণীরা পানি পান করে মোটা তাজা হবে। যে বৃষ্টিপাতের ফোঁটা বড় হবে এবং প্রচুর পরিমাণে হবে। যা দেরীতে নয় বরং অতিসত্বর হবে। যা অকল্যাণকর নয় বরং তা কল্যাণকর হবে।
বর্ণনাকারী বলেন, তাঁদের এ দু'আর ফল তারা পেলেন কয়েকদিন পরেই তাঁরা এসে আবার অতিবৃষ্টির সমস্যার কথা জানালো এবং বলল, বৃষ্টির প্রাবল্যতার কারণে বাড়ি-ঘর বরবাদ হয়ে যাচ্ছে। রাবী বলেন, তখন তিনি তদীয় হস্তদ্বয় উত্তোলন করলেন এবং বললেন, অর্থাৎ "হে আল্লাহা আমাদের আশে পাশে, তবে আমাদের উপরে নয়'। তখন মেঘ মালা টুকরো টুকরো হয়ে ডানে বামে চলে যেতে লাগলো।
(সুনানে ইবনে মাজাহ, সুনান আল-বাইহাকী. হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন।)

كتاب الصلاة
(3) باب الاستسقاء بالدعاء في خطبة الجمعة ومن استسقا بغير صلاة
(1722) عن شرحبيل بن السِّمط أنَّه قال لكعب بن مرَّة (رضي الله عنه) يا كعب بن مرَّة، حدَّثنا عن رسول الله صلى الله عليه وسلم واحذر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وجاءه رجلٌ فقال استسق الله لمضر، قال فقال إنَّك لجريءٌ، ألمضر؟ قال يا رسول الله استنصرت الله عزَّ وجلَّ فنصرك ودعوت الله عزَّ وجلَّ فأجابك قال فرفع رسول الله صلَّى اللع عليه وعلى آله وسلَّم يديه يقول اللَّهمَّ اسقنا غيثًا مغيثًا مريعًا مريئًا طبقًا غدقُا عاجلًا غير رائث، نافعًا غير ضارّ، قال فأجيبوا، قال فما لبثوا أن أتوه فشكوا إليه كثرة المطر؛ فقالوا قد تهدَّمت البيوت، قال فرفع يديه وقال اللَّهمَّ حوالينا ولا علينا قال فجعل السَّحاب يتقطَّع يمينًا وشمالًا