মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭১৬
নামাযের অধ্যায়
সালাতুল ইস্তেস্কা বিষয়ক পরিচ্ছেদসমূহ

(এক) অনাবৃষ্টির কারণ বর্ণনা সম্পর্কিত পরিচ্ছেদ
(১৭১৩) আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, হে মানবমণ্ডলী! তোমাদের মহান রব আল্লাহ বলেন, যদি আমার বান্দাহগণ আমার আনুগত্য করত (আদেশ-নিষেধ মেনে চলত) তাহলে রাতের বেলা বৃষ্টির দ্বারা তাদের পানির ব্যবস্থা করতাম আর দিবাভাগে তাদের জন্য সূর্য উদিত করতাম এবং আমি তাদেরকে কোন প্রকার বজ্রপাতের শব্দ শোনাতাম না। রাসুল (ﷺ) আরো বলেন, মহান আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। তিনি আরো বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন কর। তাঁরা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)। আমরা কিভাবে আমাদের ঈমানের নরায়ন করবো? তিনি বলেন, তোমরা বেশী বেশী "লা-ইলাহা ইল্লাল্লাহ”, পাঠ কর। (এতে তোমাদের ঈমান নবায়িত হবে।)
(মুস্তাদরাকে হাকেম, ইমাম হাইসামী'র মাজমাউয যাওয়াইদ।)
كتاب الصلاة
أبواب صلاة الاستسقاء

(1) باب سبب منع المطر عن الناس
(1716) عن أبي هريرة رضي الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال قال ربُّكم عزَّ وجلَّ لو أنَّ عبادي أطاعوني لأسقيتهم المطر باللَّيل وأطلعت عليهم الشَّمس بالنَّهار، ولما أسمعتهم صوت الرَّعد وقال رسول الله صلى الله عليه وسلم إنَّ حسن الظنِّ بالله من حسن عبادة الله، وقال رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم جدِّدوا إيمانكم، قيل يا رسول الله وكيف نجدِّد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلَّا الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান