মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৯৬
নামাযের অধ্যায়
(তিন) পরিচ্ছেদঃ চন্দ্র বা সূর্যগ্রহণের সালাতকে যিনি দু'রাক'আত বিশিষ্ট অন্যান্য সাধারণ সালাতের ন্যায়ই বর্ণনা করেছেন এ সম্পর্কিত
(১৬৯২) কাবীছাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্যগ্রহণ লাগলে রাসূল (ﷺ) তাঁর হুজরাহ্ থেকে বের হয়ে মসজিদে এসে দু'রাক'আত সালাত সুদীর্ঘ কিরাআত পাঠের মাধ্যমে আদায় করলেন। এ দু'রাক'আত সালাত আদায় করতে করতেই সূর্যটি পরিস্কার হয়ে গেল। এরপর রাসূল (ﷺ) বললেন, নিশ্চয়ই চন্দ্র-সূর্য হচ্ছে আল্লাহর নিদর্শনসমূহ হতে দু'টি নিদর্শন মাত্র। এ চন্দ্র বা সূর্যগ্রহণের মাধ্যমে মহান আল্লাহ্ তাঁর বান্দাহদেরকে ভীতি প্রদর্শন করে থাকেন। তোমরা যখন চন্দ্র বা সূর্যগ্রহণ লাগতে দেখবে তখন তোমরা সর্বশেষে যে ফরয সালাত আদায় করেছ, তদ্রূপ সালাত আদায় করবে।
(সুনানে আবু দাউদ, সুনান আন নাসায়ী, মুস্তাদরাকে হাকেম, হাদীসটি সহীহ।)
(সুনানে আবু দাউদ, সুনান আন নাসায়ী, মুস্তাদরাকে হাকেম, হাদীসটি সহীহ।)
كتاب الصلاة
(3) باب من روى أنها ركعتان كالركعات المعتادة
(1696) عن قبيصة (3) رضى الله عنه قال انكسفت الشَّمس فخرج رسول الله صلَّى الله عليه وسلَّم فصلَّى ركعتين فأطال فيهما القراءة، فانجلت، فقال إنَّ الشَّمس والقمر آيتان من آيات الله تبارك وتعالى يخوِّف بهما عباده؛ فإذا رأيتم ذلك فصلُّوا كأحدث صلاةٍ صليتموها من المكتوبة