মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭১
নামাযের অধ্যায়
(দশ) ঈদের দিবসে দফ বাজানো এবং খেলাধুলা করা সংক্রান্ত পরিচ্ছেদ
(১৬৬৭) আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, হাবশীগণ ঈদের দিবসে রাসূল (ﷺ)-এর নিকটে খেলা-ধুলা করতেন। আয়েশা (রা) বলেন, আমি রাসূল (ﷺ)-এর কাঁধের উপর দিয়ে তাকালাম। তিনি আমার জন্য তাঁর কাঁধ নিচু করলেন। তখন আমি তাঁর কাঁধের উপর দিয়ে দেখতে লাগলাম। আমি আমার সাধ মিটিয়ে খেলা দেখার পর ফিরে এলাম।
(সহীহ মুসলিম, সুনান আন-নাসায়ী ও অন্যান্য গ্রন্থাদি।)
كتاب الصلاة
(10) باب الضرب بالدف واللعب يوم العيد
(1671) عن عائشة رضى الله عنها أن الحبشة كانوا يلعبون (1) عند رسول الله (صلى الله عليه وسلم) فى يوم عيدٍ قالت فاطَّلعت من فوق عاتقه (2) فطأطأ لى رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم منكبيه فجعلت أنظر إليهم من فوق عاتقه حتَّى شبعت (3) ثمَّ انصرفت
tahqiqতাহকীক:তাহকীক চলমান