মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬২৫
নামাযের অধ্যায়
দুই ঈদের সালাত ও এতদসংশ্লিষ্ট সালাত ও অন্যান্য বিষয়ের পরিচ্ছেদসমূহ
(এক) দুই ঈদ শরীয়াহ্ সম্মত (বিধিবদ্ধ) হওয়ার কারণ, ঈদের সালাত আদায়ের পূর্বে গোসল ও সাজসজ্জা করা এবং ঈদগাহে যাতায়াতের পথ পরিবর্তন করা মুস্তাহাব হওয়ার পরিচ্ছেদ
(এক) দুই ঈদ শরীয়াহ্ সম্মত (বিধিবদ্ধ) হওয়ার কারণ, ঈদের সালাত আদায়ের পূর্বে গোসল ও সাজসজ্জা করা এবং ঈদগাহে যাতায়াতের পথ পরিবর্তন করা মুস্তাহাব হওয়ার পরিচ্ছেদ
(১৬২১) আনাস ইবনে মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) হিজরতপূর্বক মদীনায় আগমন করে দেখলেন, তথাকার লোকেরা জাহেলি যুগের রীতি অনুযায়ী বছরে দুই দিন খেলাধুলা (আনন্দ-উৎসব) করে থাকে। এতদ্দর্শনে রাসুল (ﷺ) বললেন, মহান আল্লাহ তোমাদের এ দুই দিনের পরিবর্তে উত্তম দু'টি দিন নির্ধারিত করেছেন। দিন দু'টি হচ্ছে- ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন।
(সুনানে আবু দাউদ, সুনান আন-নাসায়ী, সুনান আত-তিরমিযী, সুনান আল-বায়হাকী, মুস্তাদরাকে হাকেম)
(সুনানে আবু দাউদ, সুনান আন-নাসায়ী, সুনান আত-তিরমিযী, সুনান আল-বায়হাকী, মুস্তাদরাকে হাকেম)
كتاب الصلاة
أبواب العيدين وما يتعلق بهما من صلاة وغيرها
(1) باب سبب مشروعيتها واستحباب الغسل والتجمل لهما ومخالفة الطريق
(1) باب سبب مشروعيتها واستحباب الغسل والتجمل لهما ومخالفة الطريق
(1625) عن أنس بن مالكٍ رضى الله عنه قال قدم رسول الله (صلى الله عليه وسلم) المدينة (1) ولهم يومان يلعبون فيهما (2) فى الجاهليَّة فقال إنَّ الله تبارك وتعالى قد أبدلكم بهما خيرًا منهما يوم الفطر ويوم النَّحر (3)
হাদীসের ব্যাখ্যা:
কোন জাতির আনন্দ উৎসবের মধ্য দিয়েই মূলত তাদের বিশ্বাস, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদির প্রতিফলন ঘটে। তাই ইসলাম পূর্ব জাহিলিয়া যুগে মাদীনাবাসী উৎসবের আয়োজন করত এবং তার মধ্যে দিয়ে জাহিলিয়া যুগের চিন্তা-চেতনা ও ভাবধারার বহিঃ প্রকাশ ঘটত।
এদিকে রাসূলুল্লাহ ﷺ আল্লাহর বাণী প্রাপ্ত হয়ে সেকালে জাতীয় উৎসব নির্মূল করে ঈদুল ফিতর ও ঈদুল আযহা নামে দু'টি জাতীয় উৎসব তাঁর উম্মাতের জন্য নির্ধারণ করেন। আর এর মধ্য দিয়ে তাঁর তাওহীদি চেতনা, ঐতিহ্য জীবনবোধের নীতি ইত্যাদি চিন্তা-চেতনার পূর্ণ প্রতিফলন ঘটেছে। কাজেই মুসলমানরা যদি এই জাতীয় উৎসব রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশনা অনুযায়ী উদযাপন করে, ইসলামের প্রাণশক্তি ও এর আহবানের তাৎপর্য উপলব্ধির জন্য এ দু'টি উৎসব যথেষ্ট।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)