মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬১৫
নামাযের অধ্যায়
১৫ পরিচ্ছেদ: জুমু'আর সালাতে কুরআন তিলাওয়াত
১৬১১. ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন রাসুল (ﷺ) জুমু'আর দিন ফজরের নামাযে প্রথম রাকআতে আলিফ লাম-মিম তানজিল এবং দ্বিতীয় রাকাতে হালআতা এবং জুমু'আর সালাতে সূরা জুমু'আ এবং ইযা জা-আকাল মুনাফিকুন পাঠ করতেন।
كتاب الصلاة
(15) باب ما يقرأ به فى صلاة الجمعة
(1615) عن ابن عبَّاسٍ رضى الله عنهما أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم كان يقرأ فى صلاة الصُّبح يوم الجمعة الم تنزيل وهل أتى، وفى الجمعة سورة الجمعة وإذا جاءك المنافقون
হাদীসের ব্যাখ্যা:
জুমু'আর দিন ফজরের সালাতে সূরা আস-সাজদা ও আদ-দাহর পাঠ করার হিম্মত বর্ণনা করে হযরত শাহ ওয়ালী উল্লাহ্ (র) বলেছেন: এ দুই সূরায় চমৎকারভাবে কিয়ামত, পুরস্কার ও শাস্তির বিবরণ বিধৃত হয়েছে। উল্লেখ্য, হাদীসের দ্বারাও একথা প্রমাণিত যে, কিয়ামত জুমু'আর দিন অনুষ্ঠিত হবে। সম্ভবতঃ এজন্যই তিনি জুমু'আর দিন ফজরের সালাতে এ দুই সূরা পাঠ করা পসন্দ করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)