মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৮৮
নামাযের অধ্যায়
১১. অনুচ্ছেদ: জুমু'আর দিন দুই খুতবা প্রদান, খুতবা প্রদানের পদ্ধতি, খুতবার আদব ও উভয়ের মাঝে বসা
১৫৮৪. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক খুতবা যার শাহাদাত। (আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া-আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,) বলা হয় না উহা কাটা হাতের মতই। (অর্থাৎ উহা অপূর্ণাঙ্গ খুতবা) (তাঁর দ্বিতীয় বর্ণনায়) তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে খুতবাতে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু অ-আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ) নেই সেটি কাটা হাতের মতই।
(আবু দাউদ, তিরমিযী, তিনি হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الصلاة
(11) باب ما جاء في الخطبتين يوم الجمعة وهيئاتهما وآدابهما والجلوس بينهما
(1588) عن ابى هريرة رضى الله عنه قال قال رسول الله (صلى الله عليه وسلم) كلُّ خطبةٍ ليس فيها شهادةٌ (1) كاليد الجذماء (وعنه من طريقٍ ثانٍ) (2) قال قال رسول الله (صلى الله عليه وسلم) الخطبة الَّتى ليس فيها شهادةٌ كاليد الجذماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান