মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৮১
নামাযের অধ্যায়
নবম পরিচ্ছেদ: খতীব মিম্বারে না উঠা পর্যন্ত জুমু'আর পূর্বে নফল নামায পড়া (খতীব মিম্বারে উঠলে শুধু দু'রাকা'আত তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে অন্য কোন নামায পড়া যাবে না)
১৫৭৭. নাফে' থেকে বর্ণিত, ইবনে উমর (রা) জুমু'আর দিন সকাল সকাল মসজিদে গিয়ে অনেক রাকা'আত নফল নামায পড়তেন। তিনি এ নামাযে সুদীর্ঘ সময় দাঁড়িয়ে কুরআন পড়তেন। ইমাম যখন নামায শেষ করতেন, তিনি বাড়ি এসে দু'রাকা'আত নামায পড়তেন। তিনি বলেন, এভাবে রাসূল (ﷺ) করতেন।
(আবু দাউদ। হাদীনের সনদ সহীহ।)
(আবু দাউদ। হাদীনের সনদ সহীহ।)
كتاب الصلاة
(9) باب التنفل قبل الجمعة ما لم يصعد الخطيب المنبر (فإذا صعد فلا صلاة إلا ركعتين تحية المسجد لداخل)
(1581) عن نافع أنَّ ابن عمر رضى الله عنهما كان يغدو إلى المسجد يوم الجمعة فيصلِّى ركعاتٍ يطيل فيهنَّ القيام (2) فإذا انصرف الإمام رجع إلى بيته فصلَّى ركعتين وقال هكذا كان يفعل رسول الله صلَّى الله عليه وسلَّم
হাদীসের ব্যাখ্যা:
হাদীস গ্রন্থসমূহে জুমু'আর ফরযের পর যে সব সুন্নাত সালাতের বিবরণ এসেছে তার মধ্যে দুই রাক'আত, চার রাক'আত ও ছয় রাক'আতের বর্ণনা রয়েছে। ইমাম তিরমিযী (র) স্বয়ং আবদুল্লাহ্ ইবনে উমর (রা) সম্পর্কে বর্ণনা করেছেন যে, তিনি জুমু'আর ফরয সালাতের পর দুই রাক'আত, চার রাক'আত আবার কখনো ছয় রাক'আত সালাত আদায় করতেন। তাই বিশেষজ্ঞ আলিমগণ প্রনিধানযোগ্য বিষয় নিরূপণের ক্ষেত্রে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কোন কোন মনীষী দুই রাক'আতকে, কোন কোন মনীষী চার রাকা'আতকে আবার কেউ কেউ ছয় রাক'আতকে অগ্রাধিকার দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)