মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৬৮
নামাযের অধ্যায়
৭ম পরিচ্ছেদঃ জুমু'আয় সকাল সকাল গমন করার ফযীলত (বাহন ব্যতীত পায়ে হেঁটে জুমু'আয় যাওয়া, ইমামের নিকটবর্তী স্থানে বসা, খুতবার সময় নীরব থাকা ইত্যাদি বিষয়)
১৫৬৪, আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, জুমু'আর দিন ফেরেশতাগণ মসজিদের দরজাসমূহে বসে মানুষের মর্যাদা অনুসারে তাদের উপস্থিতির সময় লিপিবদ্ধ করেন। অমুক ব্যক্তি অমুক সময় এসেছে, অমুক বাক্তি অমুক সময় এসেছে, আর এক ব্যক্তি ইমামের খুতবা পড়ার সময় এসেছে। যে ব্যক্তি খুতবার সময় উপস্থিত হয়নি, তার বিষয়ে লিখেন, সে নামায পেয়েছে কিন্তু জুমু'আ পায় নি (সে জুমু'আর নামাযের সওয়াব পায় না, তার নামায অন্যান্য ফরয নামাযের মত)
(হাদীসটি এইভাবে অন্য কোন গ্রন্থে সংকলিত হয় নি। তবে ইবন মাজাহ সমার্থক একটি হাদীস সহীহ্ সনদে সংকলন করেছেন।)
(হাদীসটি এইভাবে অন্য কোন গ্রন্থে সংকলিত হয় নি। তবে ইবন মাজাহ সমার্থক একটি হাদীস সহীহ্ সনদে সংকলন করেছেন।)
كتاب الصلاة
(7) باب فضل التبكير الى الجمعة (والمشى لها دون الركوب والدنو من الامام والانصات للخطية وغير ذلك)
(1568) عن أبى هريرة رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم قال إنَّ الملائكة يوم الجمعة على أبواب المساجد يكتبون النَّاس على منازلهم، جاء فلانٌ من ساعة كذا، جاء فلانٌ من ساعة كذا، جاء فلانٌ والإمام يخطب، جاء فلانٌ فأدرك الصَّلاة ولم يدرك الجمعة إذا لم يدرك الخطبة (4)