মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৬৪
নামাযের অধ্যায়
৭ম পরিচ্ছেদঃ জুমু'আয় সকাল সকাল গমন করার ফযীলত (বাহন ব্যতীত পায়ে হেঁটে জুমু'আয় যাওয়া, ইমামের নিকটবর্তী স্থানে বসা, খুতবার সময় নীরব থাকা ইত্যাদি বিষয়)
১৫৬০. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করলো, (অন্য রাবী আব্দুর রহমানের বর্ণনায়) জানাবাতের গোসলের অনুরূপ গোসল করলো, অতঃপর দিনের প্রথমভাগে মসজিদে এলো, সে যেন একটি উট কুরবানী করলো। তারপর দ্বিতীয় মুহূর্তে যে ব্যক্তি আসলো সে একটি গরু সাদকা করল, যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে আসলো সে একটি ভেড়া সাদকা করলো। রাবী ইসহাক বলেন, দু' শিং বিশিষ্ট ভেড়া। যে চতুর্থ মুহূর্তে আসলো সে একটি মুরগী সাদকা করলো। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে আসলো সে একটি ডিম সদকা করলো। যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন, তখন ফেরেশতাগণ উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকেন। (অন্য শব্দে) ইমাম যখন খুতবা দিতে বের হন, তখন ফেরেশতাগণ তাদের নথি গুটিয়ে নেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনেন।
(তাঁর দ্বিতীয় বর্ণনায়) নবী করীম (ﷺ) বলেন, নামাযে প্রথম আগমনকারীর সওয়াব একটি উট সাদকাকারীর সমান, তারপরে আগমনকারীর সওয়াব একটি গরু সাদকাকারীর সমান, তারপর আগমনকারীর সওয়াব একটি ভেড়া সাদকাকারীর সমান। এভাবে তিনি মুরগী ও ডিমের কথা উল্লেখ করেন।
(ইমাম আহমদ ছাড়া এ শব্দগুলো কেউ উল্লেখ করেন নি, কিছু কিছু শব্দ মুসলিম, ও নাসাঈতে উল্লেখ আছে এবং বুখারী ও মুসলিমে হাদীসের মূল অর্থ রয়েছে।)
كتاب الصلاة
(7) باب فضل التبكير الى الجمعة (والمشى لها دون الركوب والدنو من الامام والانصات للخطية وغير ذلك)
(1564) عن أبى هريرة رضى الله عنه أنَّ رسول الله صلَّى الله عليه وسلَّم قال من اغتسل يوم الجمعة في حديث عبد الرَّحمن غسل الجنابة (1) ثمَّ راح فكأنَّما قرَّب بدنة (1) ومن راح في السَّاعة الثَّانية فكأنَّما قرَّب بقرةً (2) ومن راح في السَّاعة الثَّالثة فكأنَّما مما قرَّب كبشا، قال إسحاق أقرن (3) ومن راح في السَّاعة الرَّابعة فكأنَّما قرَّب دجاجةً (1) ومن راح في الساعة الخامسة فكأنَّما قرَّب بيضة (2) فإذا خرج الإمام (3) أقبلت الملائكة (1) يستمعون الذِّكر (وفى لفظ) فإذا خرج الإمام طوت الملائكة الصُّحف (2) ودخلت تسمع الذِّكر (وعنه من طريق ثانٍ) (3) عن النَّبيِّ صلَّى الله عليه وسلَّم قال المهجرِّ إلى الجمعة (4) المهدى بدنةً، ثمَّ الَّذى يليه كالمهدى بقرة، والَّذى يليه كالمهدى كبشًا حتَّى ذكر الدَّجاجة والبيضة (5)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মূলকথা হল, জুমু'আর দিন প্রথম ওয়াক্তে মসজিদে যাওয়ার প্রতি অনুপ্রেরণা দান এবং আগে পিছে আগমনকারীদের মর্যাদার ব্যবধান উপমা সহকারে বর্ণনা করে বুঝিয়ে দেওয়া।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান