মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৫৪
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫০. আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক বালেগ ব্যক্তির উপর আবশ্যক জুমু'আর দিন গোসল করা ও মিসওয়াক করা আর অবশ্যই সামর্থ অনুযায়ী সুগন্ধি ব্যবহার করবে, এমনকি স্ত্রীর সুগন্ধি থেকে হলেও।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1554) وعنه أيضًا قال قال رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم الغسل يوم الجمعة على كلِّ محتلم والسِّواك (3) وإنَّما يمسُّ من الطِّيب ما يقدر عليه ولو من أهله