মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৫২
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪৮, শুআইব বলেন, যুহরীকে প্রশ্ন করা হয়েছিল, জুমু'আর দিন গোসল করা কি ওয়াজিব? তিনি বলেন, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে উমার (রা)-কে বলতে শুনেছেন। যে ব্যক্তি জুমু'আর নামাযে আসে সে যেন গোসল করে নেয়। তাউস (রা) বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে বললাম যে, লোকেরা বলে, নবী (ﷺ) বলেছেন, জুমু'আর দিন গোসল কর এবং মাথা ধুয়ে ফেল, যদিও তোমরা জানাবতের অবস্থায় (যৌনতা জনিত নাপাকি) না থাক। আর সুগন্ধি ব্যবহার কর। একথা শুনে ইবনে আব্বাস (রা) বললেন, গোসল (সংক্রান্ত নির্দেশ) তো ঠিকই আছে। কিন্তু সুগন্ধি (সংক্রান্ত নির্দেশ) সম্বন্ধে আমার জানা নেই।
(বুখারী, মুসলিম।)
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1552) حدّثنا عبد الله حدَّثنى أبى ثنا أبو اليمان ثنا شعيب قال سئل الزُّهري هل فى الجمعة غسلٌ واجبٌ؟ فقال حدثنى سالم بن عبد الله بن عمر أنَّه سمع عبد الله بن عمر رضى الله عنهما يقول سمعت النَّبيَّ صلى الله عليه وسلم يقول من جاء منكم الجمعة (2) فليغتسل، وقال طاوس (3) قلت لابن عبَّاس ذكروا أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال اغتسلوا يوم الجمعة واغسلوا رؤسكم (4) وإن لم تكونوا جنبًا وأصيبوا من الطِّيب، فقال ابن عبَّاس رضى الله عنهما أمَّا الغسل فنعم، وأمَّا الطِّيب فلا أدرى