মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৩২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদ: বিনা কারণে জুমু'আ ত্যাগ করার কাফফারা
১৫২৮. সামুরা ইবন জুন্দুব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে জুমু'আর নামায ছেড়ে দেয়, সে যেন একটি দীনার (স্বর্ণমুদ্রা) সাদকা করে দেয়, আর যদি তা না পায় তাহলে সে যেন অর্ধ দীনার সাদকা করে।
(নাসাঈ, আবূ দাউদ, হাকেম মুসতাদরাক গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন, তিনি বলেন, হাদীসের সনদ সহীহ।)
كتاب الصلاة
فصل منه فى كفارة من ترك الجمعة بغير عذر
(1532) عن سمرة بن جندب رضى الله عنه عن النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال من ترك جمعةً فى غير عذرٍ فليتصدَّق بدينار (4) فإن لم يجد فبنصف دينار (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫৩২ | মুসলিম বাংলা