মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫২৪
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ জুমু'আর সালাত ওয়াজিব হওয়া। উহা পরিত্যাগ করার ভয়াবহতা এবং কার উপর জুমু'আ ওয়াজিব
১৫২০. ইবনে উমর ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তাঁরা সাক্ষ্য দিয়েছেন যে, তাঁরা রাসুলুল্লাহ্ (ﷺ)-কে মিম্বরের ধাপের উপর উপবিষ্ট অবস্থায় বলতে শুনেছেন, হয় মানুষ জুমু'আ ছেড়ে দেওয়া থেকে বিরত থাকবে, না হয় আল্লাহ তা'আলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন এবং তারা গাফিলদের অন্তর্ভুক্ত হবে।
(নাসাঈ, ইমাম মুসলিম আবু হুরায়রা ও ইবনে উমর (রা) হাদীসটি বর্ণনা করেছেন।)
(নাসাঈ, ইমাম মুসলিম আবু হুরায়রা ও ইবনে উমর (রা) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(3) باب وجوب الجمعة والتغليظ فى تركها وعلى من تجب
(1524) عن ابن عمر وابن عبَّاسٍ رضي الله عنهم أنَّهما شهدا على رسول الله صلى الله عليه وسلم أنَّه قال وهو على أعواد منبره لينتهينَّ أقوامٌ عن ودعهم (1) الجمعات أو ليختمنَّ الله عزَّ وجلَّ على قلوبهم (2) وليكتبنَّ من الغافلين