মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৮
নামাযের অধ্যায়
(৮) অধ্যায়ঃ সাধারণ মানুষ ইমামের পূর্বে সারিবদ্ধ হবে কি না?
(১৪৮৪) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সালাতের ইকামাত বলা হল, সারিগুলো সোজা করা হল, (কোন কোন বর্ণনায় এসেছে নবী (ﷺ) আমাদের মাঝে আসবার আগেই) অতঃপর নবী (ﷺ) আমাদের মাঝে আসলেন। অতঃপর তিনি যখন জায়নামাযে দাঁড়ালেন তাঁর স্মরণ হল যে, তিনি অপবিত্র। তিনি তখন আমাদেরকে বললেন, তোমরা তোমাদের স্থানেই থাক। অতঃপর তিনি ফিরে এলেন এবং গোসল করলেন। এরপর তিনি আমাদের দিকে বের হয়ে এলেন এমতাবস্থায় যে, তাঁর মাথা থেকে পানি টপটপ করে পড়ছিল। অতঃপর তিনি তাকবীর দিলেন এবং আমাদের সাথে সালাত আদায় করলেন।
(হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هل بأخذ القوم مصافّهم قبل الامام أم لا
(1488) عن أبى هريرة رضى الله عنه قال أقيمت الصلَّاة وعدِّلت الصُّفوف قيمًا "وفي راويةٍ قبل أن يخرج إلينا النَّبيُّ صلى الله عليه وسلم" فخرج إلينا رسول الله صلى الله عليه وسلم، فلمَّا قام في مصلَّاة ذكر أنه جنب فقال لنا مكانكم، ثمَّ رجع فاغتسل، ثمَّ خرج إلينا ورأسه يقطر فكبَّر فصلَّينا معه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪৮৮ | মুসলিম বাংলা