মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৪
নামাযের অধ্যায়
(৭) অধ্যায়ঃ প্রথম সারির ফযীলত সম্পর্কে
(১৪৮০) আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল প্রথম সারির (সালাতীদের) উপরে সালাত পাঠ করে থাকেন। তাঁরা (সাহাবীরা) বললো, হে আল্লাহর রাসূল। দ্বিতীয় সারির উপরও। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাকুল প্রথম সারির (সালাতীদের) উপর সালাত পাঠ করে থাকেন। তারা (পুনরায়) বললো দ্বিতীয় সারির উপরও। তিনি (ﷺ) বললেন, দ্বিতীয় সারির - (সালাতীদের) উপরও। রাসূল (ﷺ) বললেন, তোমরা তোমাদের (সালাতের) সারিগুলো সোজা করে নাও। কাঁধে ঝাঁধ মিলিয়ে দাঁড়াও। তোমাদের ভাইদের প্রতি বিনম্র হও (অর্থাৎ তাদের ইশারায় লাইন সোজা করে নাও) সারির মধ্যস্থিত ফাঁকা জায়গা পূর্ণ কর। কেননা শয়তান তোমাদের মধ্যে শূন্য স্থান দিয়ে প্রবেশ করে। অর্থাৎ ছোট ছোট মেষশাবকদের দুই পায়ের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, এতটুকু পরিমাণ জায়গা দিয়েই শয়তান প্রবেশ করতে পারে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, হায়ছামী বলেন, তবারানী তাঁর মু'জামুল কাবীরে বর্ণনা করেছেন। সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى فضل الصف الاول
(1484) عن أبى أمامة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّل، قالوا يا رسول الله وعلى الثَّانى، قال إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّل، قالوا يا رسول الله وعلى الثَّانى، قال إنَّ الله وملائكته يصلُّون على الصَّف الأوَّ قالوا يا رسول الله وعلى الثَّانى، قال وعلى الثَّانى، قال رسول الله صلى الله عليه وسلم سوُّوا صفوفكم وحاذوا بين مناكبكم ولينوا في أيدى إخوانكم وسُّدوا الخلل فإنَّ الشَّيطان يدخل بينكم بمنزلة الحذف، يعنى أولاد الضَّأن الصِّغار

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস থেকে জানা যায় যে, আল্লাহর বিশেষ রহমত এবং ফিরিশতাদের দু'আ বিশেষত প্রথম সারির লোকদের জন্য বরাদ্দ। দ্বিতীয় সারির লোকেরা এ সকল ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হলেও মর্যাদার দিক থেকে অনেক পেছনে। মোদ্দাকথা, আমাদের দৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় সারির মধ্যে রয়েছে যৎসামান্য ব্যবধান, কিন্তু আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে দুই সারির মধ্যে রয়েছে বিরাট ব্যবধান। এজন্য আল্লাহর রহমত প্রত্যাশীদের যথাসম্ভব প্রথম সারিতে স্থান নেয়ার চেষ্টা করা উচিত। এর অনিবার্য দাবি হচ্ছে, প্রথম ওয়াক্তে মসজিদে উপস্থিত হওয়া। বুখারী ও মুসলিমের এক হাদীসে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: লোকেরা যদি জানত প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি (পরিমাণ সাওয়াব) আছে, তাহলে তা অর্জন করার জন্য তারা প্রয়োজন হলে অবশ্যই লটারী করত। আল্লাহ্ এসব হাকীকতের উপর বিশ্বাস স্থাপনের তাওফীক দিন। আমীন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান