মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪২৫
নামাযের অধ্যায়
এক্তেদার হুকুম আহকাম এবং মুক্তাদী সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অধ্যায়

(১) অধ্যায়ঃ ইমামের অনুসরণের অপরিহার্যতা এবং তাঁকে অগ্রগামীতার নিষেধাজ্ঞা
(১৪২১) মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, তোমরা আমার থেকে অগ্রগামী হবে না, না রুকুতে না সিজদায়। আমি যদি কখনো তোমাদের চেয়ে অগ্রগামীও হই বা তাড়াহুড়া করি রুকুর সময়ে আমি রুকু থেকে উঠার আগেই তোমরা পেলেই চলবে। অনুরূপভাবে সিজদাতেও যদি তাড়াহুড়া করি সেখান থেকে মাথা উঠানোর পূর্বে আমাকে সিজদায় পেলেই চলবে। আমি তো স্থুলকায় হয়ে গেছি। অর্থাৎ এতবেশী তাড়াহুড়া করি না।
(এ হাদীসটি আবু দাউদ, ইবন মাজাহ ও তবারানীর মু'জামুল কাবীরে বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদের রাবীগণ সহীহ্ হাদীসের রাবীদের ন্যায়।)
كتاب الصلاة
أبواب ما يتعلق بالمأمومين وأحكام الاقتداء

(1) باب وجوب متابعة الأمام والنهى عن مسابقة
(1425) عن معاوية بن أبى سفيان رضي الله عنه عن النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم قال لا تبادروني بركوعٍ ولا سجودٍ فإنَّه مهما أسبقكم به إذا ركعت، تدركونى إذا رفعت، ومهما أسبقكم سجدت، تدركونى إذا رفعت، إنِّى قد بدنت
tahqiqতাহকীক:তাহকীক চলমান