মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪১৭
নামাযের অধ্যায়
(১৩) অধ্যায়: ইমাম ও মুক্তাদীতেই জামা'আত হবে, চাই সে মুক্তাদী পুরুষ বালক বা নারী যাই হোক না কেন
(১৪১৩) আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল (ﷺ)-এর স্ত্রী আমার খালা মাইমুনা বিনতে হারিসের কাছে রাত্রি যাপন করলাম। রাসূল (ﷺ) সেদিন খালার ঘরেই ছিলেন। রাত্রিতে তিনি নফল সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন আমিও তাঁর বাম পাশে দাঁড়ালাম, তাঁর সাথে সালাত আদায় করব বলে। তিনি বলেন, অতঃপর রাসূল (ﷺ) আমার মাথা ধরে অথবা সামনের চুলের ঝুটি ধরে আমাকে তাঁর ডান পাশে নিয়ে এলেন।
(হাদিসটি বুখারী, মুসলিম ও অন্য চারটি সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(13) باب انعقاد الجماعة بامام ومأموم سواء كان المأموم رجلا أم صبيا ام امرأة
(1417) عن ابن عبَّاسٍ رضى الله عنهما قال بتُّ ليلةً عند خالتى ميمونة بنت الحارث ورسول الله صلَّى الله عليه وآله وسلَّم عندها فى ليلتها. فقام يصلَّى من اللَّيل، فقمت عن يساره لأصلِّى بصلاته قال فأخذ بذؤابة كانت لى أو برأسى حتَّى جعلنى عن يمينه
tahqiqতাহকীক:তাহকীক চলমান