মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১১
নামাযের অধ্যায়
(১১) অধ্যায়ঃ ইমামের প্রথম রাকা'আত দীর্ঘ করা এবং কেউ পাবার জন্য মসজিদে প্রবেশ করছে বুঝা গেলে তার জন্য দেরী করা
(১৪০৭) আব্দুল্লাহ ইবন আবূ আওফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যোহরের সালাতের প্রথম রাকাআতে ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ কারো পায়ের আওয়াজ শুনতে পেতেন না।
(হাদীসটি বাযযার ও হাকিম বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসের সনদে একজন রাবী ব্যতীত সবাই বিশ্বস্ত। ছেকা।)
(হাদীসটি বাযযার ও হাকিম বর্ণনা করেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসের সনদে একজন রাবী ব্যতীত সবাই বিশ্বস্ত। ছেকা।)
كتاب الصلاة
(11) باب إطالة الأمام الركعة الأولى وانتظار من أحسن به داخلا ليدرك الركعة
(1411) عن عبد الله بن أبى أوفى رضى الله عنه أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم كان يقوم فى الرَّكعة الأولى من صلاة الظُّهر حتَّى لا يسمع وقع قدمٍ