মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৪৮
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: নারীদের মসজিদে যাওয়া ও তথায় সালাত আদায়ের শিষ্টাচার প্রসঙ্গে
(১৩৪৪) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরা রাসুল (ﷺ), এর সাথে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তাদের চাদর মুড়ি দিয়ে বের হয়ে যেত (তখন) তাদেরকে চেনা যেত না।
(উক্ত আয়িশা (রা) থেকে অন্য সনদে বর্ণিত হয়েছে) কিছু মু'মিন নারী রাসুল (ﷺ)-এর সাথে তাদের চাদর মুড়ি দিয়ে ফজরের সালাত আদায় করতো, অতঃপর তারা স্ব স্ব পরিবারের কাছে ফিরে যেত কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে কেউ চিনতে পারত না।
(বুখারী, মুসলিম ও চার সুনান গ্রন্থে বর্ণিত আছে।)
كتاب الصلاة
(3) باب في آداب تتعلق بخروجهن وصلاتهن فى المسجد
(1348) عن عائشة رضي الله عنها قالت كنَّ النَّساء يصلِّين مع النَّبيِّ صلى الله عليه وسلم الغداة ثمَّ يخرجن متلفِّعات بمروطهنَّ لا يعرفن (وعنها من طريقٍ ثانٍ) أن نساءً من المؤمنات كنَّ يصلِّين مع رسول الله صلى الله عليه وسلم الصبُّح متلفِّعات بمروطهنَّ ثمَّ يرجعن إلى أهلهنَّ وما يعرفهنَّ أحدٌ من الغلس
tahqiqতাহকীক:তাহকীক চলমান