মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৩৯
নামাযের অধ্যায়
জামা'আতে সালাত আদায়ের জন্য নারীদের মসজিদে যাওয়া সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: নারীদের জামা'আতে শামিল হওয়ার অনুমতি দান প্রসঙ্গে
(১৩৩৫) হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) ছিলেন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ। তিনি যখন সালাতের উদ্দেশ্যে মসজিদে যেতেন তখন আতিকা বিনতে যাইদ তাঁর পিছু নিতো। তিনি এটি অপছন্দ করতেন আবার তাকে নিষেধ করাটাও অপছন্দ করতেন এবং তিনি হাদীস বর্ণনা করে বলতেন, নবী (ﷺ) বলেছেন, যখন তোমাদের নারীরা মসজিদে (সালাতে) যাবার অনুমতি প্রার্থনা করবে তখন তোমরা তাদেরকে বাধা দিবে না।
(হাদীসটি আবদুর রাযযাক বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবদুর রাযযাক বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
أبواب خروج النساء الى المساجد للجماعة
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1) باب الأذن لهن بالخروج لذلك
(1339) عن سالم بن عبد الله (يعني ابن عمر) قال كان عمر رضي الله عنه رجلًا غيورًا، فكان إذا خرج إلى الصلًاة اتَّبعته عاتكه ابنة زيدٍ فكان يكره خروجها ويكره منعها وكان يحدِّث أنَّ رسول الله صلَّى الله وعليه وآله وسلَّم قال إذا استأذنكم نساؤكم إلى الصلَّاة فلا تنمعوهنَّ