মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩২৫
নামাযের অধ্যায়
(৫) যে সকল কারণে জামা'আতে হাযির না হওয়া জায়েয হওয়ার ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে সম্পর্কিত অধ্যায়
(১৩২১) আবুল মালীহ ইবনে উসামা থেকে বর্ণিত, তিনি বলেন-এক বর্ষণমুখর রাত্রিতে মসজিদের উদ্দেশ্যে বের হলাম, অতঃপর যখন ফিরে আসলাম তখন আমি দরজা খুলতে বললাম। আমার পিতা জিজ্ঞেস করলেন, কে? তারা (বাড়ীর লোকজন) বললো, আবুল মালীহ। তিনি বললেন, হুদায়বিয়ার সময় আমরা রাসুল (ﷺ)-এর সাথে দেখেছি যে, একদা আমাদেরকে বৃষ্টি পেয়ে বসলো তাতে এমনকি আমাদের জুতার তলাও সিক্ত হল না। এমতাবস্থায় রাসূলের মুয়াযযিন আযান দিল, সে বললো যে, তোমরা গৃহেই সালাত আদায় করো।
(উক্ত আবুল মালীহ ইবন্ উসামা থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত।) তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে হুনাইন দিবস ছিল বর্ষণমুখর। রাবী বলেন- তখন নবী (ﷺ) মুয়াযযিনকে নির্দেশ দিলেন যেন তাঁবুতে সালাত আদায়ের ঘোষণা দেয়।
(প্রথম সূত্রের হাদীসটি আবু দাউদ, নাসায়ী ও বায়হাকীতে বর্ণিত। আর দ্বিতীয় সূত্রের হাদীসটি আবু দাউদ, বায়হাকী ও মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে। উভয় সূত্রের সনদ উত্তম।)
كتاب الصلاة
(5) باب ما جاء فى الأعذار التى تبيح التخلف عن الجماعة
(1325) عن أبى المليح بن أسامة قال خرجت إلى المسجد فى ليلة مطيرةٍ، فلمَّا رجعت استفتحت فقال أبى من هذا؟ قالوا أبو المليح، قال لقد رأيتنا مع رسول الله صلى الله عليه وسلم زمن الحديبية وأصابتنا سماءٌ لم تبل أسافل نعالنا، فنادى منادي رسول الله صلى الله عليه وسلم أن صلُّوا في رحالكم (وعنه من طريقٍ ثانٍ) عن أبيه أنَّ يوم حنينٍ كان مطيرًا قال فأمر النَّبيَّ صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم مناديه أن الصَّلاة فى الرَّحال
tahqiqতাহকীক:তাহকীক চলমান