মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩০৭
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: জামাতের গুরুত্ব ও তৎপ্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
(১৩০৩) যুহরী থেকে বর্ণিত, তিনি বলেন, ইতবান ইবন্ মালিক অন্ধ ছিলেন। তিনি নবী (ﷺ)-কে তাঁর সালাতের জামাত থেকে পশ্চাৎপদ থাকা সম্পর্কে অবহিত করলেন। তিনি বললেন, তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ। তখন তাঁকে কোন অনুমতি দিলেন না।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ্।)
(বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ্।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى تأكيدها والحث عليها
(1307) حدّثنا عبد الله حدَّثني أبى حدثنا سفيان عن الزُّهرِّى ِّ فسئل سفيان عمَّن قال هو محمودٌ إن شاء الله أنَّ عتبان بن مالكٍ كان رجلًا محجوب البصر وإنَّه ذكر للنَّبيِّ صلَّى الله عليه وآله وسلَّم التَّخلُّف عن الصلَّاة، قال هل تسمع النِّداء؟ قال نعم، قال فلم يرخَّص له