মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯৭
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৯৩) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, জামাতে সালাতকে একাকী সালাতের উপরে পঁচিশগুণ ফযীলত দেওয়া হয়েছে।
(নাসায়ী, এর সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة

(1) باب ماورد فى فضلها
(1297) عن عائشة رضى الله عنها عن النَّبيِّ صلى الله عليه وعلى آله وصحبه وسلَّم فضِّلت الجماعة على صلاة الفذِّ خمسًا وعشرين
tahqiqতাহকীক:তাহকীক চলমান