মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৯৪
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৯০) উক্ত (আবূ হুরাইরা (রা)) থেকে আরও বর্ণিত, নবী (ﷺ) বলেছেন যে, তোমাদের কেউ যদি জানত যে, সে যদি আমার সাথে সালাতে হাজির হয় তবে তার জন্য একটি মোটা ছাগল কিংবা দুইটি ছাগল থাকবে তবে সে অবশ্যই তা করত। এতে সে যে ফযীলত লাভ করবে তা এসবের চেয়ে উত্তম।
(হাদীসের এ শব্দাবলী অন্যত্র পাওয়া যায়নি। তবে এর কিয়দাংশ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة

(1) باب ماورد فى فضلها
(1294) وعنه أيضًا أنَّ نبيَّ الله عليه وعلى آله وصحبه وسلَّم قال لو أنَّ أحدكم يعلم أنَّه إذا شهد الصلّاة معى كانت له أعظم من شاةٍ سمينةٍ أو شاتين لفعل، فما يصيب من الأجر أفضل
tahqiqতাহকীক:তাহকীক চলমান