মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৯২
নামাযের অধ্যায়
জামায়াতে সালাত আদায়ের অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১) অনুচ্ছেদ: জামায়াতের ফযীলত প্রসঙ্গে
(১২৮৮) আব্দুল্লাহ ইবন্ মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করে খুশী হতে চায়, সে যেন এই ফরয সালাতগুলোর হেফাযত করে, যেখানেই তাকে তৎপ্রতি আহবান করা হয়। কেননা এটিই সঠিক পন্থা। আর আল্লাহ তোমাদের নবীর জন্য হিদায়েতের সঠিক পন্থা প্রবর্তিত করেছেন। আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যার ঘরে তার সালাতের জায়গা নেই। যদি তোমরা তোমাদের গৃহে সালাত আদায় কর এই পশ্চাৎপদ ব্যক্তির ন্যায়, তবে তোমাদের নবীর সুন্নাত বর্জন করবে। আর নবীর সুন্নাত বর্জন করলে তোমরা পথভ্রষ্ট হবে। সুস্পষ্ট মুনাফিক ব্যতীত সালাতের জামাত থেকে পশ্চাৎপদ থাকতে পারে বলে আমি মনে করি না। আর আমি দেখেছি এক ব্যক্তি অপর দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে এসে সালাতের কাতারে দাঁড়িয়ে যায়, রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি ভাল করে ওযু করে অতঃপর যেমন মসজিদে আসে তার প্রতিটি পদক্ষেপেই একটি করে মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হয় কিংবা এর জন্য একটি পাপ মুছে দিয়ে তদস্থলে একটি পূণ্য লিখা হয়। এজন্যই আমরা ঘন ঘন পদক্ষেপ ফেলতাম। আর ব্যক্তির একাকী সালাতের চেয়ে জামাতে সালাতের মর্যাদা পঁচিশ গুণ বেশী।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও ইবন মাজাহ।)
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
أبواب صلاة الجماعة
(1) باب ماورد فى فضلها
(1) باب ماورد فى فضلها
(1292) عن عبد الله (يعنى ابن مسعودٍ) رضى الله عنه قال من سرَّه أن يلقى عزَّ غدًا مسلمًا فليحافظ على هؤلاء الصَّلوات المكتوبات حيث ينادى بهنَّ فإنَّهنَّ من سنن الهدى وإنَّ الله عزَّ وجلَّ شرع لنبيكم سنن الهدى، وما منكم إلاَّ وله مسجدٌ فى بيته، ولو صلَّيتم فى بيوتكم كما يصلِّى هذا المتخلَّف فى بيته لتركتم سنَّة نبيِّكم، ولو تركتم سنَّة نبيِّكم لضللتم ولقد رأيتنى وما يتخلَّف عنها إلاَّ منافقٌ معلومٌ نفاقه ولقد رأيت الرَّجل يهادى بين الرَّجلين حتَّى يقام في الصَّفِّ، وقال رسول الله صلى الله عليه وسلم ما من رجلٍ يتوضأ فيحسن الوضوء ثمَّ يأتى مسجدًا من المساجد فيخطو خطوةً إلاَّ رفع بها درجةٌ أوحطَّ بها عنه خطيئةٌ وكتبت له حسنةٌ، حتَّى أن كنَّا لنقارب بين الخطا وإنَّ فضل صلاة الرَّجل فى جماعةٍ على صلاته وحده بخمسٍ وعشرين درجةً