মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮৪
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: কোন কারণ ব্যতীত বসে বসে নফল সালাত আদায়ে বৈধতা (এবং নবী (সা) ব্যতীত অন্যদের জন্য তার প্রতিদান অর্ধেক হওয়া প্রসঙ্গে)
(১২৮০) উক্ত সাইব ইবন আব্দুল্লাহ (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর নিকট গেলাম। তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করে বললেন, নবী (সা) বলেছেন, বসে বসে আদায়কারীর সালাত দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক।
(হাইছামী বলেন, এটি আহমদ বর্ণনা করেছেন। এর রাবীগণ সহীহ শর্তে উত্তীর্ণ।)
كتاب الصلاة
(3) باب جواز التطوع من جلوس لغيرعذر(وتنصيف أجره لغير النبى صلى الله عليه وسلم)
(1284) وعنه أيضًا قال دخلت على عائشة رضى الله عنها فحدَّثتنا أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة القاعد على النِّصف من صلاة القائم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৮৪ | মুসলিম বাংলা