মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৮১
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: যারা ফরয কিংবা নফল সালাতে কষ্ট করে দাঁড়াতে পারে (এতদসত্ত্বেও তারা যদি বসে বসে সালাত আদায় করে তাহলে তার সালাতের সাওয়াব দাঁড়িয়ে সালাত আদায়কারীর অর্ধেক সমপরিমাণ হবে।)
(১২৭৭) মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, সাইব (রা) আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি তো বসে ব্যতীত সালাত আদায় করতে সক্ষম নই। এ ব্যাপারে আপনি কি মনে করেন? তিনি বললেন, আমি রাসুল (সা)-কে বলতে শুনেছি, ব্যক্তির বসে বসে আদায় করা সালাত তার দাঁড়িয়ে আদায় করা সালাতের অর্ধেকের মত।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(2) باب من قدر على القيام بمشقة فى الفرض أو النفل. وصلى قاعدا فصلانه على النصف من صلاة القائم
(1281) عن مجاهدٍ أنَّ السَّائب سأل عائشة فقال إنِّى لا أستطيع أن أصلِّى إلاَّ جالسًا فكيف ترين؟ قالت سمعت رسول الله صلَّى الله عليه وآله وسلَّم يقول صلاة الرَّجل جالسَّا مثل نصف صلاته قائمًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৮১ | মুসলিম বাংলা