মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৪৫
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর দিনের সমুদয় নফল ও ফরযের সুন্নাতসমূহ
(৯৪১) কাবুস থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন: আমার পিতা এক মহিলাকে আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেছিলেন এ কথা জিজ্ঞেস করতে যে, কোন নামায নিয়মিত আদায় করা রাসূলুল্লাহ (সা)-এর নিকট সবচেয়ে বেশী প্রিয় ছিল? তিনি বলেন: তিনি (নবী সা) যোহরের পূর্বে চার রাকা'আত নামায় পড়তেন তাতে তিনি দীর্ঘক্ষণ কিয়াম করতেন এবং উত্তমভাবে রুকু, সিজদা আদায় করতেন। আর যে নামাযটি তিনি সুস্থ কিংবা অসুস্থ এবং একামত কিংবা সফরের কোন অবস্থাতেই পরিহার করতেন না তা হল ফজরের পূর্বে দু'রাক'আত নামায।
(বুখারী, আবু দাউদ, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
3 - باب جامع تطوع النبي صلى الله عليه وسلم بالنهار ورواتب الفرائض
(945) عن قابوس عن أبيه قال: أرسل أبي امرأة إلى عائشة يسألها: أي الصلاة كانت أحب إلى رسول الله صلى الله عليه وسلم أن يواظب عليها؟ قالت: كان يصلي قبل الظهر أربعًا يطيل فيهن القيام ويحسن فيهن الركوع والسجود، فأما ما لم يكن يدع (1) صحيحًا ولا مريضًا ولا غائبًا ولا شاهدًا، فركعتين قبل الفجر (2).
tahqiqতাহকীক:তাহকীক চলমান