মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৬
নামাযের অধ্যায়
(৮) অনুচ্ছেদ: কৃতজ্ঞতার সিজদা সম্পর্কে যা এসেছে
(৯২২) আবু বাকরাহ (রা) থেকে বর্ণিত, তিনি দেখলেন যে, মহানবী (সা)-এর নিকট এক সুসংবাদ দাতা তাঁকে শত্রুদের উপর তাঁর সৈন্যবাহিনীর বিজয়ের সুসংবাদ দিলেন, এ সময় তাঁর মস্তক আয়েশা (রা)-এর কোলের উপর ছিল। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন। তারপর সুসংবাদদাতাকে জিজ্ঞাসাবাদ করলেন। তিনি অন্যান্য সংবাদের পাশাপাশি এ সংবাদ দিলেন যে, তাদের নেতৃত্বের দায়িত্ব এক নারীর উপর ন্যস্ত করেছেন। তখন নবী (সা) বললেন: তখনই পুরুষেরা পরাজিত হবে, যখন পুরুষেরা নারীদের আনুগত্য করতে শুরু করবে। পুরুষেরা যখনই নারীর আনুগত্য করতে শুরু করবে তখনই তারা ধ্বংস হবে (বা পরাজিত হবে) কথাটি তিনবার বললেন।
(আমি বললাম) আলী (রা) খারিজীদের মাঝে যুল সাদিয়‍্যাহকে পেয়ে সিজদা করেছিলেন এবং কা'ব বিন মালিক নবী (সা)-এর সময়কালে সিজদা করেছিলেন, যখন তাঁকে আল্লাহর নিকট তাঁর তওবা কবুল হওয়ার সুসংবাদ দেয়া হয়েছিল।
(আবু দাউদ, ইবন মাজাহ্ ও তিরমিযী, তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব।)
كتاب الصلاة
8 - باب ما جاء في سجدة الشكر
(926) عن أبي بكرة رضي الله عنه أنه شهد النبي صلى الله عليه وسلم أتاه بشير يبشره بظفر جند له على عدوهم ورأسه في حجر عائشة رضي الله عنها فقام فخر ساجدًا، ثم أنشأ يسائل البشير فأخبره فيما أخبره أنه ولى أمرهم امرأة، فقال النبي صلى الله عليه وسلم: الآن هلكت الرجال إذا أطاعت النساء، هلكت الرجال إذا أطاعت النساء ثلاثًا (1). قلت: وسجد عليّ رضي الله عنه حين وجد ذا الثدية في الخوارج (2)، وسجد كعب بن مالك رضي الله عنه في عهد النبي صلى الله عليه وسلم لما بشر بتوبة الله عليه (3)
tahqiqতাহকীক:তাহকীক চলমান