মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯২৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদ: তিলাওয়াতে সিজদা সম্পর্কিত আবু সাঈদ খুদরী (রা)-এর স্বপ্নের বর্ণনা
(৯২০) আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি স্বপ্নে দেখেন যে, তিনি সূরা সোয়াদ লিখতে লিখতে যখন সিজদার আয়াতে পৌঁছলেন তখন তিনি দেখলেন যে, দোয়াত, কলম ও নিকটস্থ সকলবস্তু সিজদায় লুটিয়ে পড়েছে। তিনি বলেন: এ ঘটনা মহানবী (সা)-এর নিকট বর্ণনা করার পর থেকে তিনি (নিয়মিত) সর্বদা উক্ত স্থানে সিজদা করতেন।
(বায়হাকী, হাইছামী। তিনি হাদীসটি রেওয়ায়াত করার পর বলেন, এটা আহমদ বর্ণনা করেছেন, আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
فصل منه في رؤيا أبي سعيد الخدري رضي الله عنه
(924) عن أبي سعيد الخدري رضي الله عنه رأي رؤيا أنه يكتب ص فلما بلغ إلى سجدتها قال: رأى الدواة والقلم وكل شيء بحضرته انقلت ساجدًا، قال: فقصها على النبي صلى الله عليه وآله وسلم فلم يزل يسجد بها بعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯২৪ | মুসলিম বাংলা