মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৫
নামাযের অধ্যায়
(৬) অনুচ্ছেদ: বড় সূরাসমূহে তিলাওয়াতে সিজদা শরীয়ত সম্মত এ মতের প্রবক্তাদের দলীল
(৯১১) ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী (সা) সূরা নাজমে (তিলাওয়াতে) সিজদা করেছেন এবং কুরাইশ গোত্রের এক ব্যক্তি ব্যতীত অন্যান্য মুসলমানগণও সিজদা করেছেন। উক্ত ব্যক্তি এক খণ্ড মাটি তার কপাল পর্যন্ত উঁচু করে তার উপর সিজদা করেন। (রাবী) আব্দুল্লাহ বলেন, এরপর আমি তাকে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
6 - باب حجة القائلين بمشروعية سجود التلاوة في سور المفصل
(915) عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم سجد بالنجم وسجد المسلمون (1) إلا رجل (2) من قريش أخذ كفًا من تراب فرفعه إلى جبهته فسجد عليه قال: عبد الله (2) فرأيته بعد قُتل كافرًا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান