মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৯
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: তিলাওয়াতে সিজদায় যা বলতে হয়
(৯০৫) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) পবিত্র কুরআনের (তিলাওয়াতে) সিজদায় বলতেন, আমার মুখমণ্ডল তাঁরই সিজদা করে যিনি তাঁর আপন পরিক্রমা ও শক্তিতে তাকে সৃষ্টি করেছেন এবং তাতে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির ব্যবস্থা করেছেন।
(আবু দাউদ, নাসায়ী, দারাকুতনী, বায়হাকী, হাতিম ও তিরমিযী। তিনি হাদীসটিকে সহীহ বলে মন্তব্য করেছেন। ইবন সিক্কিন ও সহীহ বলেছেন।)
كتاب الصلاة
2 - باب ما يقال في سجدة التلاوة
(909) عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقول في سجود القرآن: سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره بحوله وقوته.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯০৯ | মুসলিম বাংলা