মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০৫
নামাযের অধ্যায়
(৭) অনুচ্ছেদ: প্রতিটি ভুলের জন্য সালামের পরে সিজদা করা প্রসঙ্গে আগত হাদীসসমূহ
(৯০১) আবূ হুরায়রা থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা) তাঁদেরকে নিয়ে সালাত আদায় করলেন এবং তাতে ভুল করে ফেললেন। যখন তিনি সালাম ফিরালেন। তখন দুইটি সিজদা (সাহু) দিলেন, অতঃপর আবার সালাম ফিরালেন।
(তিরমিযী, বুখারী, মুসলিম ইত্যাদি মুহাদ্দিসগণ এ জাতীয় হাদীস বর্ণনা করেছেন।)
(তিরমিযী, বুখারী, মুসলিম ইত্যাদি মুহাদ্দিসগণ এ জাতীয় হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
7 - باب ما جاء في السجود بعد السلام لكل سهو
(905) عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم صلى بهم فسها فلما سلم سجد سجدتين ثم سلم.