মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯০
নামাযের অধ্যায়
সাহু সিজদা সংক্রান্ত অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(৮৮৬) আব্দুল্লাহ্ ইবন্ জা'ফর (রা) থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (সা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে মুসল্লির সালাতে সন্দেহের উদ্রেক হয়, সে যেন বসাবস্থায় দুইটি সিজদা সাহু করে। অপর রেওয়ায়াতে আছে, সে যেন সালামের পর দুইটি সিজদা (সাহু) করে।
(আবু দাউদ, নাসায়ী, বাইহাকী, ইবন হিব্বান, এর সনদে একজন বিতর্কিত রাবী আছেন।)
টিকা: এসব হাদীস থেকে প্রতয়ীমান হয় সালামের আগে ও পরে দুই অবস্থায়ই সাজদা সাহু জায়েয।
كتاب الصلاة
أبواب سجود السهو

1 - باب ما يصنع من شك في صلاته
(890) عن عبد الله بن جعفر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: من شك في صلاته (1) فليسجد سجدتين وهو جالس (وفي لفظ «فليسجد سجدتين بعدما يسلم») (2).
tahqiqতাহকীক:তাহকীক চলমান