মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৮৩
নামাযের অধ্যায়
সাহু সিজদা সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(১) অনুচ্ছেদ: যার সালাতে সন্দেহ হয় তার যা করণীয়
(৮৭৯) উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল। আমি সালাত আদায় করেছি, কিন্তু স্মরণ নাই যে, জোর রাকা'আত পড়েছি নাকি বেজোড়? উত্তরে রাসুল (সা) বললেন, সাবধান। শয়তান যেন সালাতে তোমাদের সাথে খেলা করতে না পারে। তোমাদের মধ্যে কেউ যদি সালাত আদায় করে অতঃপর সে যদি দুই রাকা'আত কি এক রাকাআত আদায় করেছে তা ভুলে যায়, তখন সে যেন অবশ্যই দুইটা সিজদা করে নেয়। কেননা, এই দুইটি সাজদাই তার সালাত পরিপূর্ণ করে থাকে।
(তাঁর থেকে অপর রেওয়াতে বর্ণিত আছে।) তিনি বলেন, একদা ইয়াযীদ ইবন আবী কাবশা আমাদের সঙ্গে আসরের সালাত আদায় করলেন। অতঃপর সালাত শেষে তিনি আমাদের দিকে ফিরলেন এবং বললেন একদা আমি মারওয়ান ইবনুল হাকাম-এর সঙ্গে সালাত আদায় করেছিলাম। তখন তিনি অনুরূপ দুইটি সিজদা করেছিলেন এবং আমাদের দিকে ফিরে (বসে) আমাদেরকে অভিহিত করলেন যে, তিনি উসমান ইবন আফফান (রা)-এর সাথে সালাত আদায় করেছিলেন, আর তিনি নবী করীম (সা) থেকে হাদীস বর্ণনা করে অনুরূপ উল্লেখ করেছেন।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এ হাদীসটির প্রথম সূত্র মুনকাতি এবং দ্বিতীয় সূত্র মুত্তাসিল। হাইছামী বলেন, উভয় হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।)

كتاب الصلاة
أبواب سجود السهو
1 - باب ما يصنع من شك في صلاته
1 - باب ما يصنع من شك في صلاته
(883) عن مرة بن معبد عن يزيد بن أبي كبشة عن عثمان (بن عفان) رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله إني صليت فلم أدر أشفعت أم أوترت. فقال رسول الله صلى الله عليه وسلم: إياي (1) وأن يتلعب بكم الشيطان في صلاتكم، من صلى منكم فلم يدر أشفع أو أوتر (2) فليسجد سجدتين فإنهما تمام صلاته (3). وعنه من طريق ثان (4) قال: صلى بنا يزيد بن أبي كبشة العصر، فانصرف إلينا بعد صلاته، فقال: إني صليت مع مروان بن الحكم فسجد مثل هاتين السجدتين (5) ثم انصرف إلينا فأعلمنا أنه صلى مع عثمان (بن عفان رضي الله عنه) وحدث عن النبي صلى الله عليه وسلم فذكر مثله (6) أو نحوه.