মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৬
নামাযের অধ্যায়
(১৩) অনুচ্ছেদ: নকশাকৃত কাপড়ে এক কাপড়ে এবং এক কাপড়ের কিছু মুসল্লীর গায়ে আর কৃয়দাংশ ঋতুবর্তী মহিলার উপরে থাকা অবস্থায় সালাত জায়েয
(৮৭২) আবদুল্লাহ ইবন্ শাদ্দাদ ইবন্ আল হাদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা মায়মুনাহ্ বিনতে হারিস, রাসূল (সা)-এর স্ত্রীকে বলতে শুনেছি যে, তিনি ঋতুবতী অবস্থায় থাকতেন, এমতাবস্থায় তিনি রাসূল (সা)-এর সালাতের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসূলুল্লাহ (সা) তাঁর জায়নামাযের উপর সালাত আদায় করতেন। যখন তিনি সিজদা দিতেন তখন তাঁর কাপড়ের এক পার্শ্ব আমাকে স্পর্শ করত। তাঁর (মায়মূনা) থেকে অপর এক বর্ণনায় আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) রাত্রে উঠে সালাত আদায় করতেন। তখন আমি তাঁর পাশে ঘুমন্ত অবস্থায় থাকতাম। যখন তিনি সিজদা করতেন, তখন তাঁর কাপড় আমাকে স্পর্শ করত। এমন অবস্থায় যে, তখন আমি ঋতুবতী।
(মুসলিম ও অন্যান্য)
كتاب الصلاة
13 - باب جواز الصلاة في الثوب المخطط وفي ثوب واحد وفي ثوب بعضه على المصلي وبعضه على الحائض
(876) عن عبد الله بن شداد بن الهاد قال: سمعت خالتي ميمونة بنت الحارث زوج النبي صلى الله عليه وسلم أنها كانت تكون حائضًا وهي مفترشة بحذاء مسجد (3) رسول الله صلى الله عليه وسلم وهو يصلي على خمرته (4) إذا سجد أصابني طرف ثوبه. وعنها من طريق ثان (5) قالت: كان رسول الله صلى الله عليه وسلم يقوم فيصلي من الليل وأنا نائمة إلى جنبه، فإذا سجد أصابني ثيابه وأنا حائض
tahqiqতাহকীক:তাহকীক চলমান