মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৭৩
নামাযের অধ্যায়
(১৩) অনুচ্ছেদ: নকশাকৃত কাপড়ে এক কাপড়ে এবং এক কাপড়ের কিছু মুসল্লীর গায়ে আর কৃয়দাংশ ঋতুবর্তী মহিলার উপরে থাকা অবস্থায় সালাত জায়েয
(৮৬৯) মুসা ইবন ইব্রাহীম ইবন আবু রাবিয়া তাঁর পিতা থেকে বর্ণনা করেন, তিনি (পিতা) বলেন, আমরা আনাস বিন মালিকের নিকট হাজির হলাম। (তখন) তিনি একটি কাপড় জড়িয়ে সালাত আদায় করছিলেন। এবং তার চাদরটি (পার্শ্বে) রাখা ছিল। (তখন) তিনি বললেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম। আপনি একটি কাপড়ে সালাত আদায় করলেন? তখন আনাস ইবন্ মালেক (রা) বললেন: আমি রাসূলুল্লাহ (সা)-কে এরূপে সালাত আদায় করতে দেখেছি।
(হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে বাযযার অন্য ভাষায় হাদীসটি বর্ণনা করেছেন, হাইছামী বলেন, তার সনদের রাবীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি এ ভাষায় অন্যত্র পাওয়া যায় নি। তবে বাযযার অন্য ভাষায় হাদীসটি বর্ণনা করেছেন, হাইছামী বলেন, তার সনদের রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
13 - باب جواز الصلاة في الثوب المخطط وفي ثوب واحد وفي ثوب بعضه على المصلي وبعضه على الحائض
(873) عن موسى بن إبراهيم بن أبي ربيعة عن أبيه قال: دخلنا على أنس بن مالك وهو يصلي في ثوب واحد ملتحفًا ورداؤه موضوع، قال: فقلت له: تصلي في ثوب واحد؟ قال: إني رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يصلي هكذا.