মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৭১
নামাযের অধ্যায়
(১৩) অনুচ্ছেদ: নকশাকৃত কাপড়ে এক কাপড়ে এবং এক কাপড়ের কিছু মুসল্লীর গায়ে আর কৃয়দাংশ ঋতুবর্তী মহিলার উপরে থাকা অবস্থায় সালাত জায়েয
(৮৬৭) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) নকশা ওয়ালা সুতি বা কাতানের চাদরে সালাত আদায় করেছিলেন। রাবী বলেন, আমার মনে হয় সেটা উভয় প্রান্তে বাঁধা। (অর্থাৎ চাদরের এক প্রান্ত ডান বগলের নিচ দিয়ে নিয়ে গিয়ে বাম কাঁধের উপর ফেলে দিয়ে বক্ষের উপর বাঁধেন।)
كتاب الصلاة
13 - باب جواز الصلاة في الثوب المخطط وفي ثوب واحد وفي ثوب بعضه على المصلي وبعضه على الحائض
(871) عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى في بردة حبرة (1) قال أحسبه عقد بين طرفيها (1).