মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৬২
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদ: সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয
(৮৫৮) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) দুই কালো প্রাণী সালাতে হত্যা করার আদেশ করেছেন। (আর তা হল) বিচ্ছু ও সাপ।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ্ এবং ইমাম তিরমিযী হাদীসটি সহীহ বলে উল্লেখ করেছেন। হাদীসটি ইবন হিব্বান ও হাকিম বর্ণনা করেছেন। শেষোক্তজন তা সহীহ বলেও মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
11 - باب جواز قتل الأسودين في الصلاة والمشي اليسير والالتفات فيها لحاجة
(862) عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر بقتل الأسودين (1) في الصلاة: العقرب والحية.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৬২ | মুসলিম বাংলা